শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে

কোস্ট গার্ডের সচেতনতামূলক আলোচনা সভা মিয়ানমার জলসীমায় অনুপ্রবেশ এড়াতে

মিয়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে টেকনাফের সকল বোট মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় জেলেদের সাথে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ সোমবার কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এ জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় বারবার নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও সম্প্রতি মায়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ আহরণে যাওয়া বাংলাদেশী জেলেদের আরাকান আর্মি কর্তৃক আটক, নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনার উপর আলোকপাত করা হয়।

সভায় মাছ ধরার ট্রলার বা বোট মালিকগণকে মিয়ানমার জলসীমা পরিহার করে বাংলাদেশ জলসীমা দিয়ে সমুদ্রে গমনাগমন করা, অধিক মাছ ধরার লোভে ইচ্ছাকৃতভাবে মিয়ানমার জলসীমা অতিক্রম না করা, চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করা এবং মৎস্য আহরণ এর বরাদ্দকৃত সময়ের বাহিরে নাফ নদীতে মাছ না ধরাসহ বিভিন্ন জনসচেতনতামূলক নির্দেশনা  দেয়া হয়।

চলমান পরিস্থিতিতে কোস্ট গার্ড নিয়মিত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন রাডারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট প্রতিনিধি, সহকারী কমিশনার ভূমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, মৎস্য ও জেলে সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন ঘাটের ইজারাদার এবং স্থানীয় জেলেরা।