শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সাইবার জুয়া দণ্ডনীয় অপরাধ, সতর্কবার্তা কর্তৃপক্ষের

সাইবার জুয়া দণ্ডনীয় অপরাধ, সতর্কবার্তা কর্তৃপক্ষের

সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এ সাইবার স্পেসে জুয়া খেলা, জালিয়াতি ও প্রতারণার সঙ্গে সম্পৃক্ত কার্যক্রমকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

অধ্যাদেশ অনুযায়ী— যদি কোন ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল বা অ্যাপস বা ডিভাইস তৈরি করেন বা পরিচালনা করেন বা খেলায় অংশগ্রহণ করেন বা খেলায় সহায়তা করেন বা উৎসাহ প্রদান করেন বা উৎসাহ প্রদানের জন্য বিজ্ঞাপনে অংশগ্রহণ এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রচার বা বিজ্ঞাপিত করেন তাহলে উক্ত ব্যক্তি সাইবার স্পেসে জুয়া খেলার অপরাধে অপরাধী হিসেবে পরিগণিত হবে। 

এ অপরাধে সে ব্যক্তি অনধিক ২ (দুই) বছর কারাদণ্ডে, অথবা অনধিক ১ (এক) কোটি টাকা অর্থদণ্ডে, বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

পাশাপাশি, যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহার করে জালিয়াতি করে, তাহলে উক্ত ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। 

এক্ষেত্রে সে অনধিক ২ বছর কারাদণ্ডে অথবা অনধিক ২০ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। 

আবার যদি কোন ব্যক্তি সাইবার স্পেস ব্যবহারের মাধ্যমে প্রতারণা করে, তাহলে ওই ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে। 

এ ক্ষেত্রে সে ব্যক্তি অনধিক ৫ বছর কারাদণ্ডে বা ৫০ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয়দণ্ডে দণ্ডিত হবে।

ইতোমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ বিষয়ে নজরদারি বাড়িয়েছে বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে জানিয়েছে। 

এই অপরাধ দমন ও সাইবার সুরক্ষা নিশ্চিত করতে মন্ত্রণালয় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।