শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

১২১ টি নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে ইসি

১২১ টি নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দলকে চিঠি দিচ্ছে ইসি

রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ায় আবেদন বাতিল হওয়া ১২১টি দলকে আজ বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বৃহস্পতিবার ৬২টি দলকে আবেদন নামঞ্জুরের চিঠি দেওয়া হচ্ছে এবং বাকি ৫৯টি দল আগামী সপ্তাহের মধ্যে একই চিঠি পাবে। তবে সবার চিঠিই আজকের তারিখে ইস্যু করা হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের উপসচিব মাহবুব আলম শাহ্।

ইসির কর্মকর্তারা জানান, নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য মোট ১৪৩টি দল আবেদন করেছিল। তবে আবেদনপত্রে শর্ত পূরণ না হওয়া এবং তথ্য ঘাটতির কারণে প্রাথমিকভাবে সব দলকেই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ে এর মধ্যে ৮৪টি দল কাগজপত্রের ঘাটতি পূরণ করে আবেদন জমা দেয়। কিন্তু যাচাই শেষে দেখা যায়, ১২১টি দল শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। ফলে প্রাথমিক বাছাই পর্যায়েই তাদের আবেদন নামঞ্জুর করা হয়।

বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠপর্যায়ে তদন্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। তদন্ত শেষে তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।