শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ইইউ রাষ্ট্রদূত মিলারের সঙ্গে অধ্যাপক আলী রীয়াজের বৈঠক

ইইউ রাষ্ট্রদূত মিলারের সঙ্গে অধ্যাপক আলী রীয়াজের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।  

আজ বৃহস্পতিবার সংসদ ভবন এলাকায় অবস্থিত ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে কমিশনের কার্যক্রম, লক্ষ্য ও অর্জনসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

এ সময় অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপ, ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং ‘জুলাই জাতীয় সনদ’-এর বাস্তবায়ন সম্পর্কে ইইউ রাষ্ট্রদূতকে অবহিত করেন।

মাইকেল মিলার কমিশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং চলমান প্রচেষ্টা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।