শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা

সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতি নিয়ে ইইউ ও বিটিআরসি’র আলোচনা

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)’র মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ডেটা সুরক্ষা, সাইবার নিরাপত্তা এবং এ দেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে।

ইইউ প্রতিনিধি দল আজ এক বিবৃতিতে জানায়, ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার ও বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী আলোচনায় নিজ নিজ দলের নেতৃত্ব দেন।

ইইউ রাষ্ট্রদূত বলেন, মৌলিক অধিকারগুলো সুরক্ষিত রাখার পাশাপাশি উদ্ভাবনকে উৎসাহিত এবং ইইউ যাতে বড় ধরনের বিনিয়োগ করতে পারে সেই সুযোগ তৈরি করতে হবে।

ব্রডব্যান্ড সম্প্রসারণ, ফাইভ-জি প্রযুক্তি চালু এবং প্রান্তিক পর্যায়ে সংযোগের সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি নিরাপদ, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সহায়তা করতে ইইউ প্রতিশ্রুতিবদ্ধ।

উভয় পক্ষ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। ইইউ তাদের ‘গ্লোবাল গেটওয়ে’ কৌশলের আওতায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে। যাতে আরো নিরাপদ, উন্মুক্ত ও উন্নত ডিজিটাল সংযোগের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলা যায়।