শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সন্ধ্যায় থাইল্যান্ড থেকে তিনি ঢাকায় ফেরেন। এরপর গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে বৈঠক করেন রাত প্রায় ১১টা ৩০ মিনিট পর্যন্ত।

বিএনপির মিডিয়া সেল জানায়, মির্জা ফখরুল বাসায় যাওয়ার পর অস্বস্তি বোধ করছিলেন। তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

বিএনপির মিডিয়া কর্মকর্তা শায়রুল কবির খান জানান, রাত ১টায় অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পর্যবেক্ষণে আছেন। রাত রাত ২টা ২০ মিনিটে ডা. জাহিদ জানান, এখন তিনি ভালো আছেন।

আজ বেলা ১২টায় জামায়াত নেতাদের বিএনপির মহাসচিবকে হাসপাতালে দেখতে যাওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার ফলোআপ করতে ব্যাংকক যান বিএনপি মহাসচিব।