শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ডাকসু নির্বাচন : শেষ দিনে মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের ভিড়

ডাকসু নির্বাচন : শেষ দিনে মনোনয়ন ফরম কিনতে প্রার্থীদের ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম কেনার শেষ দিন আজ। এজন্য সকাল থেকে কেন্দ্রীয় ছাত্রসংসদের মনোনয়ন ফরম বিতরণস্থল ও হল অফিস সমূহে উৎসবের আমেজ বিরাজ করছে।

সোমবার (১৮ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের স্যার নবাব নওবাব আলী চৌধুরী সিনেট ভবন ও বিভিন্ন আবাসিক হল ঘুরে দেখা যায় প্রার্থীরা মনোনয়ন ফরম কেনার জন্য ভিড় জমিয়েছেন।

মনোনয়ন ফরম কেনার জন্য সাত দিন সময় থাকলেও শেষ দিনে এসে তুলনামূলক বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 

দেখা গেছে, শুধু মনোনয়ন ফরম কেনার জন্যই নয়, অনেকে আগে কেনা ফরম পূরণ করে জমাদানের জন্য এসে দাঁড়িয়েছেন। তাদের সবার মধ্যেই বেশ উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।

এবার ডাকসু নির্বাচনে ৭-৮টি প্যানেল এবং অসংখ্য স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করবেন। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রসংসদ, বামজোটসহ বেশ কয়েকটি স্বতন্ত্র জোটের প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। বড় প্যানেলগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো প্যানেলই এখনো মনোনয়ন ফরম না কিনলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে অবস্থান করছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। তারা কিছুক্ষণের মধ্যেই তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন এবং প্যানেল ঘোষণা করবেন।

ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্রসংসদ দুপুরের পর এবং বামজোটের প্রার্থীরাও কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবনে আসার কথা রয়েছে।