শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ভোলাহাট ইউনিয়নের চামুচা বিওপি সীমান্ত এলাকায় ভারতের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফের কাঞ্চন্টার ক্যাম্প থেকে তাদের পুশইন করা হয়। 

পরে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।

বিজিবি জানায়, চাঁনশিকারী বিওপি’র টহলদল সীমান্ত অতিক্রম করে প্রায় ৮০০ গজ বাংলাদেশের ভেতরে ঢুকে পড়া ওই ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।