শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে : প্রেস সচিব

শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে : প্রেস সচিব

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তার মতে, শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে শফিকুর রহমানের প্রশংসা করেন শফিকুল আলম। ওই পোস্টে জামায়াতের আমিরের দ্রুত সুস্থতার জন্য দোয়া চান তিনি।

ওই পোস্টে শফিকুল আলম লেখেন, ‘হার্ট সার্জারির পর শফিকুর রহমান ভাইয়ের কথা ভাবছি এবং তাকে আমার দোয়ায় রাখছি।  গভীর অনিশ্চয়তার এ সময়ে তার ধৈর্যশীল নেতৃত্ব ও সংস্কার প্রক্রিয়ায় গঠনমূলক অংশগ্রহণের সদিচ্ছা সত্যিই প্রশংসনীয়।  তার নেতৃত্বে জামায়াত অভ্যন্তরীণ শৃঙ্খলা ও সততার সুনাম বজায় রেখেছে, যা সকল দলের অনুকরণ করা উচিত।  আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দৃঢ়তা ও প্রশান্তি লাভ করেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, ইনশাল্লাহ।’

এদিকে, শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি হয়।  অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।