শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসে জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের একটি মাইলফলক। ছাত্র ও জনতার অভূতপূর্ব অংশগ্রহণে জুলাই-আগস্টের যে গণঅভ্যুত্থান, তার পরিণতিতে পতন হয় স্বৈরাচারী হাসিনা সরকারের। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে হত্যা করে কমপক্ষে ১৪শ’ শিক্ষার্থী-জনতা। শত শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। 

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের গৌরবময় অধ্যায়ের দিনগুলোকে স্মরণ করে আন্দোলন ও গণহত্যার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া, গণহত্যার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়।

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা গণঅভ্যুত্থানের স্থিরচিত্র ও ভিডিও দেখেন এবং সেই স্মৃতিময় দিনগুলো স্মরণ করেন।

এছাড়া, অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, প্রবাসী বাংলাদেশী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।