শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দেশের সকল মসজিদে বিমান বিধ্বস্তের ঘটনায় বিশেষ দোয়া এবং মোনাজাত

দেশের সকল মসজিদে বিমান বিধ্বস্তের ঘটনায় বিশেষ দোয়া এবং মোনাজাত

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ বহু হতাহতের ঘটনায় আজ বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বায়তুল মুকাররমে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মুহিউদ্দীন কাসেম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ এবং ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দোয়ায় নিহতদের রূহের মাগফিরাত এবং চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

দেশের সকল মসজিদেও একইভাবে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ কর্মসূচি যথাযথভাবে পালন করতে গতকাল দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ আহ্বান জানায় ইসলামিক ফাউন্ডেশন।