শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গোপালগঞ্জে পদক্ষেপ নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী গোপালগঞ্জে পদক্ষেপ নেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জের ঘটনা তদন্তে গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। 

তিনি বলেন, ‘এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এর জন্য কে দায়ী কমিটি তা খুঁজে বের করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আজ শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে স্বজনরা নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। তবে প্রয়োজন হলে মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তিটির ময়নাতদন্ত হচ্ছে। প্রয়োজন হলে নিহত বাকিদেরও ময়নাতদন্ত করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নতুন থার্ড টার্মিনাল চালু হলে সমস্যা অনেক কমে যাবে। আগে যে ছোটখাটো সমস্যা হতো এটা আর থাকবে না। বিদেশে থেকে বাংলাদেশে আসা ও যাওয়ার ক্ষেত্রে প্রবাসীদের চলাচল অনেক সহজ হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিয়েছি। নতুন এই থার্ড টার্মিনালে আমাদের ইমিগ্রেশন পুলিশের অন্তত ৪শ’ সদস্য প্রয়োজন হবে।

এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের দায় আছে কি না তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।