শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আসকার আলী (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

 

শনিবার ভোর ৪টার দিকে হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত আসকার আলী হরিপুর ইউনিয়নের জীবনপুর গ্রামের কানু আলীর ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, আসকার মিনাপুর বিওপির আওতাধীন ৩৫৩ নম্বর প্রধান পিলার অতিক্রম করে ভারতের প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। সেসময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান।

 

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে দিনাজপুরের ওই এলাকা ৪২ বিজিবির আওতাধীন।

 

তিনি আরো জানান, ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।