শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বরিশালে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, জন দুর্ভোগ

বরিশালে টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, জন দুর্ভোগ

বরিশালে অতিবৃষ্টিতে বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে দুর্ভোগে পোহাতে হচ্ছে জনগণকে। 

বরিশাল আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হচ্ছে, এবং আরও বেশ কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। বরিশালের নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

অতি বৃষ্টির কারণে বরিশালের নবগ্রাম রোড, বগুড়া রোড, অক্সফোর্ড মিশন রোডসহ বেশ কয়েকটি প্রধান সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন নগরবাসী।