শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ২ জন গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ২ জন গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মো. হাছান (৩৯) ও মো. শাহাজান (৪৯) নামে দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী টার্মিনালের ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এপিবিএন জানায়, কর্তব্যরত ফোর্সের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরে এপিবিএন অফিসে এনে শরীর তল্লাশি করা হলে, মো. হাছান (৩৯)-এর পরিহিত পাঞ্জাবির পকেট থেকে ৫০২ গ্রাম এবং মো. শাহাজান (৪৯)-এর পাঞ্জাবির পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা মোট ৮৯৬ (আটশ ছিয়ানব্বই) গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৭ লক্ষ ৪ হাজার ৩০০ টাকা। স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

জিজ্ঞাসাবাদে দুইজন জানায়, এই স্বর্ণ তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)/২৫-ডি ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিমানবন্দর ব্যবহার করে যেকোনো ধরনের চোরাচালান রোধে আমরা বদ্ধপরিকর।’