শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণে ভূমিধসের আশঙ্কা

চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের কারণে কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) এ তথ্য জানিয়েছে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ কথা জানানো হয়।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী  জলাবদ্ধতা দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।