মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
পদ্মা ও যমুনায় দ্বিতীয় সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবিত থাকলে সরকারকে শান্তিতে থাকতে দেবেন না বলে মন্তব্য তথ্য উপদেষ্টার শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোর হচ্ছে শিক্ষা প্রশাসন, জবাবদিহি করতে হবে শিক্ষকদের আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, অনিশ্চিত অ্যাপল প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান হরমুজ প্রণালিতে দুই মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের প্রকৌশলী নজরুলের অনৈতিক প্রশ্রয়ে সরকারি মেগা প্রকল্পে যুবলীগ নেতার দৌরাত্ম্য! ২০২৭ সালে জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য: প্রধানমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় নতুন মোড়, দীপকে ফের রিমান্ডে নিতে চায় পুলিশ চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর বিভ্রান্তিকর: পেট্রোবাংলা

৪২ লাখ টাকা উদ্ধার: সার্ভেয়ার রিমান্ডে

৪২ লাখ টাকা উদ্ধার: সার্ভেয়ার রিমান্ডে

 

না‌রায়ণগ‌ঞ্জে ৪২ লাখ টাকা উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার মো. কাউছার আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার তাকে আদালতে তোলা হয়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামস জগলুল হোসেন রিমান্ড মঞ্জুর করেন। 

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক (ওসি) আসাদুজ্জামান বলেন, আদালতে আসামি কাউছারের তিন দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইন ও মানি লন্ডারিং আইনের আওতায় মো. কাউছার আহমেদের এই  রিমান্ড মঞ্জুর করা হয়।

প্রসঙ্গত, ১৮ জানুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার কাউছার আহমেদকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়। ঐ মামলায় ৪২ লাখ টাকার কার্টন বহনকারী মো. জাহিদুল ইসলাম ওরফে সুমন এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আসামি করা হয়।