শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বিস্ময়কর রকমের গরম হবে জানুয়ারির তাপমাত্রা : ইইউ মনিটর

বিস্ময়কর রকমের গরম হবে জানুয়ারির তাপমাত্রা : ইইউ মনিটর

ইউরোপের পরিবেশ মনিটর কোপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা  বৃহস্পতিবার বলেছে গত জানুয়ারি মাস ছিল ইতিহাসে সবচেয়ে গরম জানুয়ারি, খবর এএফপি। 

যদিও বিজ্ঞানীরা এমনটা আশা  করেছিল যে শীতল লা নিনা অবস্থার কারণে রেকর্ড সৃষ্টিকারী বৈশ্বিক তাপমাত্রা কমবে। কিন্তু তাপমাত্রা না কমে রেকর্ড মাত্রায় অথবা রেকর্ড মাত্রার কাছে অবস্থান করছে। আর কি কি কারণ পৃথিবীর তাপমাত্রাকে এ পর্যায়ে নিয়ে যেতে পারে তা নিয়ে এখন বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক চলছে।

কোপারনিকাসের জলবায়ু বিজ্ঞানী জুলিয়েন নিকোলাস এএফপিকে বলেছেন, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমন দেখছি না। বৈশ্বিক তাপমাত্রায় আমরা শীতল লা নিনার প্রভাব দেখছি না। ”

ইউরোপের কোপারনিকাস জলবায়ু পরিবর্তন সংস্থা প্যারিসে বলেছে এবারের জানুয়ারি (২০২৫) মাস শিল্প বিপ্লব পূর্ববর্তী সময়ের জানুয়ারি মাসগুলোর তুলনায় ১.৭৫ ডিগ্রি সেলসিয়াস বেশি গরম ছিল। সংস্থাটি আরো বলেছে, বৈশ্বিক থার্মোস্ট্যাটে মানবসৃষ্ট গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ এখন চরমে পোঁছেছে।