শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রধান উপদেষ্টার নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব

প্রধান উপদেষ্টার নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনা কাজে লাগাতে অর্থনৈতিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, নেপালের জলবিদ্যুতের সম্ভাবনা কাজে লাগাতে  ভারত, নেপাল ও ভুটানের অংশগ্রহণে বাংলাদেশ একটি অর্থনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চায়।

বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে জার্মান ফেডারেল মন্ত্রী ওলফগ্যাং শ্মিটের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘নেপাল জলবিদ্যুৎ বিক্রির জন্য প্রস্তুত এবং বাংলাদেশ এই বিদ্যুতের একটি ভালো বাজার। এটি প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এবং জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারে।’

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য সরকারের প্রচেষ্টা সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, সরকার এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি সম্পদ পুনরুদ্ধার কমিটি এবং একটি টাস্কফোর্স গঠন করেছে।

তিনি জানান, সরকার প্রাথমিকভাবে শীর্ষ ২০ অর্থ পাচারকারীর কাছ থেকে চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারের কাজ করছে।

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরে অধ্যাপক ইউনূস জার্মান মন্ত্রীকে বলেন, ‘আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি, তখন আমরা দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশের কথাও বলি।’

তিনি দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে জার্মান সরকারের সহযোগিতা কামনা করেন এবং জার্মান মন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।

জার্মান মন্ত্রী জানান, দেশটির একটি ব্যবসায়িক প্রতিনিধিদল আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফর করবে।