শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

‘আই কিউ টেস্ট’ গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য : গণশিক্ষা উপদেষ্টা

‘আই কিউ টেস্ট’ গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষার্থীদের জন্য : গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় বলেছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী ‘আই কিউ টেস্ট’ তৈরি করা জাতির এবং শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

তিনি আরও বলেন, এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

ডা. বিধান রঞ্জন রায় আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আইকিউ লেভেল পরীক্ষার জন্য দেশের উপযোগী ‘আই কিউ টেস্ট’ তৈরির লক্ষ্যে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল  সাইকোলজি বিভাগের প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন সংক্রান্ত এক সভায় এসব কথা বলেন। 

সভায় সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান মজুমদার প্রস্তাবিত কার্যক্রম উপস্থাপন করেন। 

আলোচনায় অংশ নেন আই কিউ টেস্ট করার জন্য কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তার জন্য গঠিত আন্ত:মন্ত্রণালয় কমিটির সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আক্তার খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোছা. হাজেরা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান ড. মো. শাহানুর হোসেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ড. হেলাল উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো. আতাউল গনি, পরিচালক মো. লুৎফুর রহমান ও স্বাস্থ্য অধিদপ্তরের অধ্যাপক ড. সৈয়দ জাকির হোসেন।

আইকিউ টেস্ট তৈরির জন্য কার্যকর সহযোগিতা ও কারিগরি সহায়তা করতে গত ১৪ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আট সদস্যের একটি আন্ত:মন্ত্রণালয় কমিটি গঠন করে। 

কমিটির সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়)। অন্য সদস্যরা  হলেন- প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির প্রতিনিধি। 

কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয় ২)।