শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হাতাহাতি ও হামলা, অনেকে আহত

এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হাতাহাতি ও হামলা, অনেকে আহত

পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি বাদ দেয়ার প্রতিবাদে এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ অনেকেই আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

এ সময় আহত হয়েছেন ধনজেতরা (২৮), অন্তত ধামাই (৩৫), ফুটন্ত চাকমা (২২), ইসাবা শুহরাত (৩২), রেংইয়ং ম্র (২৭), রূপাইয়া স্রেষ্টা তনচঙ্গা (২৫), ডোনায়ই ম্রো (২৫), শৈলী (২৭) ও সাংবাদিক জুয়েল মার্কসহ (৩৫) অনেকে।

এ ব্যাপারে শান্তিময় চাকমা বলেন, ‘পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দ পুনরায় লিখনের দাবিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতা মতিঝিলে এনসিটিবি ভবনের সামনে দুপুর ১২টার দিকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সময় অজ্ঞাতনামা কয়েকজন অতর্কিতভাবে লাঠি দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হন।’

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: ফারুক বলেন, ‘আহতদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’