শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চাল আমদানি করা হচ্ছে বাজার স্থিতিশীল রাখতে : খাদ্য উপদেষ্টা

চাল আমদানি করা হচ্ছে বাজার স্থিতিশীল রাখতে : খাদ্য উপদেষ্টা

খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন জায়গা থেকে আমদানি করা হচ্ছে। আমরা চাল আমদানি করছি গুদামে ধরে রাখার জন্য না। বাজারে খাদ্য বিভাগের ওএমএস এর মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। ওএমএস কার্যক্রমের কারণে জনসাধারণ বাজার থেকে কম খাদ্য সংগ্রহ করবে। ফলে বাজারের উপর চাপ কমবে। ক্রমান্বয়ে বাজার অধিকতর স্থিতিশীল হবে।

বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে চলতি আমন সংগ্রহ ২০২৪-২০২৫ এর লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। মতবিনিময় সভায় আমন সংগ্রহ মৌসুমের লক্ষ্যমাত্রা অর্জনে সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে।

উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, প্রতি কার্য দিবসে প্রতি উপজেলায় দুই মেট্রিকটন চাল ওএমএসে দেওয়া হচ্ছে। দরকার হলে ওএমএস আরও বাড়াবো। এতে সাধারণ মানুষের জন্য সুবিধা হবে। এছাড়া বরিশালে আমন সংগ্রহ অভিযান আশাব্যঞ্জক মনে করছি। নির্ধারিত সময়ের মধ্যে সব আমন সংগ্রহ সম্ভব হবে বলে জানান তিনি।