শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শহীদ মিনারে ‘গণজমায়েত’ বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে

শহীদ মিনারে ‘গণজমায়েত’ বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে

বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে আজ বুধবার সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

জানা গেছে, ওই ডাকে সাড়া দিয়ে সেখানে সকাল থেকেই নানা প্রান্ত থেকে মানুষ এসে জড়ো হচ্ছেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খালিদ মনসুর আজ বেলা পৌনে ১১টার দিকে বিবিসি বাংলাকে বলেন, শহীদ মিনারে ইতোমধ্যে দেড় থেকে দুই হাজার মানুষ এসেছে।

পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে, সেজন্য সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, আজই বিডিআর হত্যাকাণ্ড ইস্যুতে সিএমএম কোর্টে শুনানি আছে।