শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল ৫০ বিচারকের

ভারতে প্রশিক্ষণে অংশগ্রহণের অনুমতি বাতিল ৫০ বিচারকের

ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণের জন্য অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তার অংশগ্রহণের অনুমতি বাতিল করা হয়েছে।

প্রশিক্ষণের অংশগ্রহণ সংক্রান্ত আগের প্রজ্ঞাপনটি সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক বাতিল করা হয়েছে। আজ (৫ জানুয়ারি) আইন মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনার প্রেক্ষিতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি প্রদানপূর্বক প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক উক্ত প্রজ্ঞাপনটি আজ বাতিল করা হলো।’