শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

রাজধানী ঢাকা ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা ও সিলেটের উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্প অনুভূত

ঢাকা এবং সিলেটের উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

আবহাওয়া অধিদপ্তর আজ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ মিয়ানমারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি সকাল ১০টা ৩২ মিনিটে অনুভূত হয় এবং রাজধানীতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ছিল প্রায় ৪৮২ কিলোমিটার উত্তর-পূর্বে।

তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। অনেক লোককে তাদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় ছুটে আসতে দেখা গেছে।