শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

অন্তর্বর্তীকালীন কমিটি গঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির

অন্তর্বর্তীকালীন কমিটি গঠন বাংলাদেশ অর্থনীতি সমিতির

বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী কমিটির ২১তম সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটি গঠিত হয়েছে। সমিতির ২০২৪-২০২৬ এর কার্যনির্বাহী কমিটির সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ-এর সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রফেসর ড. মাহবুব উল্লাহকে আহ্বায়ক এবং প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ২৯ সদস্যের এই অন্তর্বর্তীকালীন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

অন্তর্বর্তীকালীন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসর আবু আহমেদ, এ কে এম ফজলুল হক মিলন, প্রফেসর ড. এ কে এম আতিকুর রহমান, প্রফেসর ড. এম এ তসলিম, প্রফেসর ড. এ টি এম নূরুল আমিন, প্রফেসর ড. অতনু রব্বানী, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রফেসর ড. সায়েমা হক বিদিশা, মো. নূরুল আমিন, শহীদুল ইসলাম, মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল, প্রফেসর ড. মোহাম্মদ মাসুদ আলম, প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, আশরাফুজ্জামান খান, আব্দুল বাকি, প্রফেসর ড. মোহাম্মদ মুজাফ্ফর আহমেদ, প্রফেসর ড. মো. জাকির ছায়াদউল্লাহ খান, প্রফেসর ড. এ এইচ এম সেলিমউল্লাহ, প্রফেসর ড. মো. ফরিদ উদ্দীন খান, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রফেসর ড. আওলাদ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি, পার্থ সারথী ঘোষ, ড. নাজমুল ইসলাম এবং সৈয়দ এসরারুল হক সোপেন।