শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জানুয়ারিতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে

জানুয়ারিতে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে

নতুন বছরে সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় দুই ঘণ্টা কমছে। এতদিন দিনে পাঁচ ঘণ্টা বন্ধ রাখা হলেও ১ জানুয়ারি থেকে মাসজুড়ে সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে তিন ঘণ্টা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ তেল, গ‍্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‍্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সব সিএনজি স্টেশনে প্রতিদিন বিদ্যুৎ উৎপাদনের পিক আওয়ার, অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হতো। তবে সেই সময়কাল ১ জানুয়ারি থেকে দুই ঘণ্টা কমে পুরো মাস সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে।