শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ৪৭ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ৪৭ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ থেকে এখন পর্যন্ত ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা বিতরণ করা হয়েছে। ৬৪৮ শহিদ পরিবার এবং ১ হাজার ৫৮০ জন আহত ব্যক্তি মিলিয়ে মোট ২ হাজার ২২৮ জনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ‘এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ২ হাজার ২২৮ জনকে মোট ৪৭ কোটি ৯৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকা সহায়তা প্রদান করা হয়েছে।’

তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহিদ ৬৪৮টি পরিবারকে ৩২ কোটি ৪ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে এবং আহত ১ হাজার ৫৮০ জনকে ১৫ কোটি ৫৮ লাখ ২১ হাজার ৫২৯ টাকার সহায়তা প্রদান করা হয়।

শফিকুল আলম আরও জানান, যে অনুদান দেয়া হয়েছে- এটা প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত পরিবার ও আহতদের পাশে সর্বদা থাকার জন্য সরকার প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ‘আমরা সবসময় তাদের পাশে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। স্বৈরাচারমুক্ত করতে তাদের আত্মত্যাগকে আমরা সবসময় মনে রাখতে চাই।’

প্রাথমিকভাবে প্রতিটি শহিদ পরিবারকে ৫ লাখ এবং আহত ব্যক্তিদের ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। গত ২ নভেম্বর থেকে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ ব্যানারে এই সহায়তা প্রদান কার্যক্রম শুরু করা হয়।