শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ত্রাণ উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অনুদানের চেক গ্রহণ করলেন

ত্রাণ উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অনুদানের চেক গ্রহণ করলেন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক আজ বিকেলে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টার পক্ষে অনুদানের চেক গ্রহণ করেছেন।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া ৪৭ লাখ ৮৮ হাজার টাকার চেক গ্রহণ করেন।

উপদেষ্টার হাতে এই অনুদানের চেক তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান।

ত্রাণ উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য খাদ্য মন্ত্রণালয়ের এবং অধীনস্থ দপ্তর, সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের পক্ষে ২৩৭টি চেক, পে-অর্ডার ও ব্যাংক ড্রাফটের মাধ্যমে এ পর্যন্ত ৯৮ কোটি ৪ লাখ ৪৭ হাজার ২০৩ টাকার অনুদান গ্রহণ করেন।