শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

নতুন পুলিশ সুপার পদায়ন দেশের চার জেলায়

নতুন পুলিশ সুপার পদায়ন দেশের চার জেলায়

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়েছে। জেলাগুলো হলো- চট্টগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর ও নাটোর।

আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়।

নতুন পদায়নকৃত পুলিশ সুপাররা হলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুকে চট্টগ্রামে, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মো. মিজানুর রহমানকে টাঙ্গাইলে, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে দিনাজপুরে ও পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ আমজাদ হোসাইনকে নাটোর জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসানকে সিআইডির পুলিশ সুপার ও পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মদ তারিককে ঢাকা পুলিশ স্টাফ কলেজের রেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।