শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে : পররাষ্ট্র উপদেষ্টা

ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব ভুল ও অপতথ্য ছড়ানো হচ্ছে, তার বিরুদ্ধে জবাব দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট রয়েছে। বাংলাদেশ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে অনেক দূর এগিয়েছে। আমরা এটিকে বিশ্বমানের করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, সবার সঙ্গে সহযোগিতামূলক মনোভাব নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। তরুণদের মেধার সঠিক ব্যবহার ও যুগোপযোগী প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। জ্ঞান ও মেধায় বিশ্বের সঙ্গে তাল মেলাতে যা যা করার দরকার, তার সবকিছু করবে এই সরকার।