শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে কাল থেকে

সাংবাদিকদের অস্থায়ী পাস প্রদান করা হবে কাল থেকে

বাংলাদেশ সচিবালয়ের ৭ নং ভবনে সম্প্রতি সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ স্থগিত করা হয়েছিল।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে। খুব শিগগিরই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু বা পাস করা হবে। 

আগামীকাল সোমবার থেকে সাংবাদিকদেরকে অস্থায়ী পাস প্রদান করা হবে।

আজ এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।