শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬ দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়: দমকল বিভাগ

বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে  ৯৬ দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়: দমকল বিভাগ

ব্যাংকক থেকে ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় জেজু এয়ারের বিমান বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সিউল থেকে এএফপি এ খবর জানায়।

দমকল বিভাগের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, বিমানে  থাকা ১৮১ জনের মধ্যে খুব কম যাত্রীরই বেঁচে থাকার সম্ভাবনা আছে। 

দমকল বিভাগ এক বিবৃতিতে বলেছে , এখন পর্যন্ত  দুজনকে উদ্ধার করা হয়েছে - তারা দুজই ফ্লাইট অ্যাটেনডেন্ট - ৯৬ জন মারা গেছে। দমকল বিভাগ এর আগে বলেছিল উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন যাত্রী ছিলেন।