শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

প্রধান উপদেষ্টার শোক ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে

প্রধান উপদেষ্টার শোক  ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতির কাছে তাঁর গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ড. মনমোহন সিং প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

আজ পাঠানো শোকবার্তায়, প্রধান উপদেষ্টা ড. মনমোহন সিংকে একজন মহান বিনয়ী ব্যক্তিত্ব, একজন দূরদর্শী নেতা ও একজন রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা করে বলেছেন, তিনি ভারতের জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ভারতের অর্থনৈতিক পরিবর্তনে তাঁর অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি বলেন যে ড. সিংয়ের নেতৃত্ব শুধু ভারতের ভবিষ্যৎই গঠন করেনি বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক কল্যাণময় সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করতেও অবদান রেখেছে।

আঞ্চলিক সহযোগিতার উন্নয়নে ড. মনমোহন সিংয়ের ভূমিকার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রয়াত নেতার দৃষ্টিভঙ্গি এবং আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং দক্ষিণ এশীয় সহযোগিতার অগ্রগতিতে তার ভূমিকা ও দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোকে তার চিন্তাধারার সমৃদ্ধ উত্তরাধিকার গড়ে তোলার জন্য এবং ড. মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস তার শোক বার্তায় প্রয়াত ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সাথে তাঁর অনেক লালিত ও মূল্যবান স্মৃতি স্মরণ করেন।

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ড. সিংয়ের সাথে ২০০৭ সালের জানুয়ারিতে নয়াদিল্লিতে এবং পরে ২০০৯ সালের ডিসেম্বরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দ্বিতীয় অধ্যাপক হীরেণ মুখার্জি বার্ষিক সংসদীয় বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর কথা স্মরণ করেন। রাজ্যসভার স্পিকারসহ সংসদের উভয় কক্ষের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ড. মনমোহন সিংয়ের পরিবার, সরকার এবং ভারতের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান।