শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

চাঁদপুরে জাহাজে সাত খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো: লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম

চাঁদপুরে জাহাজে সাত খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো: লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, চাঁদপুরের হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি আল বাখেরা জাহাজে সাত খুনের ঘটনার মোটিভ আমরা শিগগিরই  জানতে পারবো। প্রকৃত ঘটনা আপনাদেরও জানাবো।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরি ক্যাথেড্রাল গির্জায় বড়দিন উদযাপন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চাঁদপুরের হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে যারা হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেছেন, তাঁদের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আসামি স্বীকারোক্তি দিয়েছে। আইনের আওতায় আনা হয়েছে। বিচার হবে। অন্য আরেকজন যে অসুস্থ আছে, তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।