শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

পরিস্কার-পরিচ্ছনতা অভিযান লক্ষ্মীপুরে

পরিস্কার-পরিচ্ছনতা অভিযান লক্ষ্মীপুরে

লক্ষ্মীপুর জেলায় আজ পরিস্কার ও পরিচ্ছনতা অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানার নির্দেশে এ অভিযান কর্মসূচি শুরু করে বাজার ব্যবস্থাপনা কমিটি।

চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে মধ্য বাজার থেকে পরিস্কার ও পরিচ্ছনতা শুরু হয়ে বাজার জুড়ে এ অভিযান পালন করা হয়। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি বিএনপির নেতারাও এতে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ, সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ হাছান ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল হান্নান, সদস্য এনামুল হক রতন, ইব্রাহিম খলিল, তসলিম খান সুমন, এরশাদ আলম, জসীম উদ্দীন, কামরুল ইসলাম রিপন, মুজাহিদুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যানজট নিরসনে রাস্তার-আশপাশে ভ্রাম্যমাণ দোকানগুলো সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।