শনিবার, নভেম্বর ৭, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন সিলেটে

যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন সিলেটে

যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতায় সিলেটে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে থেকে নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।

নগর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে র‌্যালিসহ মানুষ শহীদ মিনারে পৌঁছান। সকালে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।

শহীদ মিনারে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ও মহানগর ইউনিট। পরে একে একে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, এসপি আরআরএফ কমান্ডেন্ট ও এসপি এপিবিএন শ্রদ্ধা জানান।

এরপর সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদলসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন শহীদ মিনারে। 

এ ছাড়াও সকাল থেকে বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যাংক বিমা প্রতিষ্ঠানসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান।

এদিকে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এ ছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে।