শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ডিএমপি কমিশনার জানান নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ডিএমপি কমিশনার জানান নগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ

ঢাকা মহানগরবাসীর জীবন ও সম্পদের নিরাপত্তা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪  এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ক্র্যাব একসঙ্গে কাজ করে। পারস্পরিক সহযোগিতা ব্যতীত কারো পক্ষেই পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করা সম্ভব না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

পুলিশ কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা নগরবাসীকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই-আগস্টের ঘটনার পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ যখন অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে তখন ঢাকাবাসীর জীবন এবং সম্পদ অনিরাপদ হয়ে যায়। আমি আশ্বস্ত করতে চাই আমার সহকর্মী ও আপনাদের সহযোগিতা নিয়ে ঢাকাবাসীর জান-মালের হেফাজত করে করে যাব।

তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গায় ঢাকাবাসী জমায়েত হবেন এবং আমি আশা করি সবাই আনন্দের সাথে ও নিরাপদ ভাবে এই দিনগুলো উদযাপন করবেন।  এ সব অনুষ্ঠানের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

পরে ডিএপি কমিশনার ক্র্যাব সদস্য সন্তানদের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট এবং সদস্যদের ওয়ালটন ক্রীড়া পুরস্কারের ক্রেস্ট প্রদান করেন।

ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার।

ক্র্যাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ সংগঠনের  অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।