শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে : খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সবার আগে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আজ বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দল খাদ্য উপদেষ্টার সাথে মন্ত্রণালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করে মতবিনিময়কালে তিনি তাদের উদ্দেশে এ সব কথা বলেন।

সাক্ষাৎকালে এসময় খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জাইকার পক্ষ থেকে তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত চলমান প্রকল্পের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা  সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।

খাদ্য উপদেষ্টা এসময় দেশের মানুষের খাদ্য নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাইকার সহায়তায় বাস্তবায়িত প্রকল্পগুলো দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া আজ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সাথে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউট (আইএফপিআরআই)-এর দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে।

আইএফপিআরআইয়ের পক্ষ থেকে পরিচালক শহীদুর রশীদ বাংলাদেশে তাদের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খাদ্য উপদেষ্টাকে অবহিত করা হয়।

খাদ্য উপদেষ্টা এদেশে আইএফপিআরআইয়ের গত পঞ্চাশ বছরের কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। ভবিষ্যতেও তাদের গবেষণা অব্যহত থাকবে এবং এসকল গবেষণা বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।