শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ডব্লিউএফপি’র কার্যক্রমে সহায়তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

ডব্লিউএফপি’র কার্যক্রমে সহায়তায় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ডব্লিউএফপি’র নিবেদিত সহায়তার প্রশংসা করে সংস্থার মানবিক, পুষ্টি, ও দুর্যোগ মোকাবিলা কার্যক্রমে সহায়তায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)’র প্রতিনিধি ডমেনিকো স্কাল্পেলি আজ  সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা এ প্রতিশ্রুতি দেন।

বৈঠকে স্ক্যাল্পেলি ডব্লিউএফপি কার্যক্রম সুগম করতে অব্যাহত সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি সহায়তা, বাংলাদেশে চালের পুষ্টিগুণ সমৃদ্ধকরণ, মা ও শিশু সুবিধা কর্মসূচিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা, খাদ্য নিরাপত্তা, অণুপুষ্টি সমস্যা ও দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা পদক্ষেপ এবং স্কুলে খাবার প্রকল্পসহ ডব্লিউএফপি’র গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো তুলে ধরেন।