শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

‘গান বাংলা’ দখলের মামলায় আটক তাপস

‘গান বাংলা’ দখলের মামলায় আটক তাপস

অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে গানভিত্তিক বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলার’ মালিকানা দখলের মামলায় চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান এ আদেশ দেন। 

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক হারুনুর রশীদের গত ৪ ডিসেম্বরে করা আবেদনের শুনানি শেষে এ দেয় আদালত। সেইসঙ্গে তাপসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

জানা যায়, গত ২৫ নভেম্বর সৈয়দ শামস উদ্দিন আহমেদ নামক এক ব্যক্তি তাপসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানার ওসিকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের  নির্দেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন তাপসের স্ত্রী এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গায়িকা ফারজানা মুন্নী, রবি শংকর মৈত্রী, এম. আমানুল্লাহ খান (চঞ্চল খান) ও সৈয়দ নাবিল আশরাফ। পাশাপাশি, অজ্ঞাতনামা আরও ৪ জনকে আসামি করা হয়েছে।

গত ৪ নভেম্বর রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেফতার করে পুলিশ।