শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম কুড়িগ্রামে

ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম কুড়িগ্রামে

উত্তরের জেলা কুড়িগ্রামে ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। গত চারদিন সন্ধ্যা থেকে শুরু হয় কুয়াশা পড়া। রাতভর বৃষ্টির মত ঝড়ে শিশির বিন্দু। কুয়াশার কারনে দিনের বেলায় সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিশেষ করে শীতে বিপাকে পড়েছে নদীর পাড় ও চরাঞ্চলসহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পড়েছে খেটে-খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

ঘন কুয়াশার  সঙ্গে যোগ হয়েছে হিমেল বাতাস ফলে জনজীবন দুর্ভোগে পড়েছে। খেটে খাওয়া মানুষ সময় মতো কাজে যেতে পারছেন না। হাসপাতালে ঠান্ডা জনিত রোগীর সংখ্যাও বেড়েছে।

আবহাওয়া অফিসের তথ্যে মতে, রোববার সকাল ৬ টায় কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রী সেলসিয়াস।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভগবতীপুর এলাকার দিনমজুর সাইদুল ইসলাম জানান, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় মাঠে কাজ করা খুব কঠিন হয়েছে। কাজ করার সময় হাত-পা ঠান্ডায় জমে আসে।

কুড়িগ্রাম পৌরসভার কানিজ পাড়ার বাসিন্দা অটোরিকশা চালক রমজান আলী জানান, কুয়াশার কারনে দিনের বেলাতেও হেড লাইট জ্বালিয়ে খুব ধীরগতিতে অটো চালাতে হচ্ছে। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, এ মাসে তাপমাত্রা কমে ২-৩টি শৈতপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।