শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

সাভারে বাস চাপায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত

সাভারে বাস চাপায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বলিয়ারপুর এস.এন. সিএনজি এন্ড এলপিজি পাম্পের সামনে বাস চাপায় একটি প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২জন।

গতকাল সোমবার বিকেল ৩টার দিকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস একটি প্রাইভেটকার কে চাপা দিলে এ  দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, সাভারের নগরকুন্ডার ইব্রাহিম (৫২), বলিয়ারপুরের সাবেক মেম্বার নাজিমউদ্দীন (৫৮) এবং বলিয়ারপুরের গাড়ী চালক মজিবুর রহমান (৫৫)। এছাড়াও এ ঘটনায় আহত হন  শাহাবুদ্দিন ও আ. জলিল।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম জানান, বিকেলে যাত্রীবাহি বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এসময় প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে ঘোরানোর সময় পেছন থেকে আসা বাসটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের ৩ যাত্রী মারা যায়। আহত হয় আরও দু'জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হলেও  চালক ও  সহযোগী পালিয়ে যায়।

এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।