শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

হাইকোর্টের রিট ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে

হাইকোর্টের রিট ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে

বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনার আর্জি পেশ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেছেন।

বাসসকে বিষয়টি আজ জানান রিটের পক্ষের আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, বাংলাদেশ টেলিভিশনের ডিজিসহ সংশ্লিষ্টদের এই রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।