শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

৪ লাখ ৭৩ হাজার শূন্যপদ পূরণের নির্দেশ সরকারি চাকরিতে

৪ লাখ ৭৩ হাজার শূন্যপদ পূরণের নির্দেশ সরকারি চাকরিতে

বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১। এসব পদে নিয়োগ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও মাঠপর্যায়ের অফিসগুলোকে নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এসব শূন্যপদ পূরণে ইতিমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসব তথ্য ওয়ার্ড ফাইলসহ পত্রপ্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনার চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারী পরিসংখ্যান-২০২৩ অনুসারে, বর্তমানে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ১। সম্প্রতি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) শুধু প্রথম শ্রেণি নন-ক্যাডার এবং সীমিত পর্যায়ে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা নিয়োগ করে থাকে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য পদগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/ সংস্থা/করপোরেশন/কোম্পানি কর্তৃক পূরণ করা হয়ে থাকে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বর্ণিত তথ্যমতে, দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না।

এমতাবস্থায় মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর/সংস্থা ও মাঠপর্যায়ের অফিসগুলোতে অনুমোদিত শূন্যপদগুলো বিধি মোতাবেক পূরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। এসব শূন্যপদ পূরণে ইতিমধ্যে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেসব তথ্য ওয়ার্ড ফাইলসহ পত্রপ্রাপ্তির ১৫ কার্যদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।