শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

বগুড়ায় অনুমোদন ছাড়া কয়েল উৎপাদন-বিক্রি

বগুড়ায় অনুমোদন ছাড়া কয়েল উৎপাদন-বিক্রি

বগুড়া জেলা  শহরে বেআইনিভাবে কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগীতা করে। 

সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১ টার দিকে  শহরের  রাজাপুর রোডে অবস্থিত এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করছে। 

প্রতিষ্ঠানের পন্যে বিএসটিআইয়ের লোগো দেখা যায়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। এ ছাড়া অনুমোদন ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পিএইচ নাম্বার ব্যবহার করছে প্রতিষ্ঠানটি।

তিনি আরও জানান,এসব অপরাধ প্রমানিত হওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী এস.এম.আর. কনজুমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে ১০ হাজার টাকা  জরিমানা আরোপ করা হয়।