শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

শোক ও সম্প্রীতি সমাবেশ চলছে শহিদ মিনারে

শোক ও সম্প্রীতি সমাবেশ চলছে শহিদ মিনারে

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে শুরু হয়েছে শোকসভা ও সম্প্রীতি সমাবেশ। 

বুধবার বিকাল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নিয়েছেন। 

শোকসভা ও সম্প্রীতি সমাবেশে অংশগ্রহণকারীরা বলছেন, আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যার বিচার দাবি করছি। অতি দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। 

সমাবেশে উপস্থিত হওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহীন সরকার বলেন, বাংলাদেশের মানুষ সম্প্রীতি বজায় রেখে আবহমানকাল থেকে একত্রে বসবাস করে আসছে। এই সম্প্রীতির বন্ধনকে নষ্ট করার জন্য বিভিন্ন মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের বাইরে বসে আওয়ামী লীগের পতিত নেতারা ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সম্মিলিতভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। 

এ সময় সাইফুল ইসলাম আলিফের হত্যার বিচারের দাবিতে উপস্থিত ছাত্র-জনতাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।