শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
আদিবাসী সংস্কৃতিতে বেড়ে ওঠা অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের গল্প টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, প্রাণ গেল সেনাসদস্যের এক দিন পরই কমল স্বর্ণের দাম, ভরিতে ছাড় ২৭৪১ টাকা নিখোঁজের দুই দিন পর বাগানের ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ যুক্তরাষ্ট্রে পঞ্চমবারের মতো সিনেটর হলেন বাংলাদেশের শেখ রহমান ১০০ বছরের ইতিহাসে প্রথম, আলিগড় বিশ্ববিদ্যালয়ে নারী ভিপি নাশরা সংবিধানে ইসলামী মূল্যবোধের প্রতিফলন ঘটানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘ঘুষ-হয়রানি কমলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব’ ‘তিনি আমার স্ত্রী নন’, এনসিপিতে যোগদানের খবর নিয়ে রনির দাবি এমপি আমির হামজাকে ঘিরে ভিডিও-অডিও থাকার দাবি রাশেদ খানের

খালেদা জিয়া ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন

খালেদা জিয়া ভিসা কার্যক্রম শেষে বাসায় ফিরলেন

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য মার্কিন দূতাবাসে আঙুলের ছাপ দিয়ে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার দুপুর ২টা ২৫ মিনিটে গুলশানের বাসা থেকে মার্কিন দূতাবাসে যান বিএনপি চেয়ারপারসন। পরে বিকাল ৩টা ৫০ মিনিটে তিনি বাসায় ফেরেন।

সূত্র জানায়, বিশেষায়িত চিকিৎসার জন্য ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা। সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন।

লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন খালেদা জিয়া।