শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

ভারত থেকে ফিরল পাচারের শিকার ২৪ জন নারী ও পুরুষ

ভারত থেকে ফিরল পাচারের শিকার ২৪ জন নারী ও পুরুষ

দেশে ফিরে এসেছে ভারতে পাচারের শিকার ২৪ জন নারী ও পুরুষ। বুধবার বিকেলে তাদেরকে বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশন দিয়ে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ।

বাংলাদেশের হয়ে এসময় তাদের গ্রহণ করেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান।  বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া, সেকেন্ড অফিসার নয়ন রয়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা আবু তাহের এবং রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন ও তৌফিকুজ্জামান এসময় উপস্থিত ছিলেন।

প্রত্যাবাসিতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ১১জন নারী রয়েছেন। এদের বাড়ি যশোর, নড়াইল, মাগুরা, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, লালমনিরহাট এবং ঢাকা জেলায়।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, প্রত্যাবাসিতরা পাচারের শিকার হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর ও জাস্টিস এন্ড কেয়ার নয়জন করে, জাতীয় মহিলা আইনজীবী সমিতি পাঁচজনকে এবং এসিডি রাজশাহী একজনকে জিম্মায় নিয়েছে।

রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সার্ভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেয়া হবে। এর আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে শেল্টারহোমে রাখা হবে।