শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
২০২৭ সালে ঈদের ছুটি কত দিন, সম্ভাব্য তারিখ ঘোষণা পোশাক খাতে অস্থিরতার অভিযোগে ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের উদ্যোগ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো তাহসিফ হত্যা: ঘটনার রাতের বর্ণনা দিলেন রিমান্ডে থাকা দীপ এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, জামায়াতের সঙ্গে জোট নিয়ে অসন্তোষ অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে ছাত্রীরা, নতুন কর্মসূচি ঘোষণা সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পর্যালোচনায় ছয় সদস্যের কমিটি ভারতীয় ভিসায় নতুন শর্ত, আবেদনপত্রের সঙ্গে দিতে হবে অঙ্গীকারনামা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ভারতীয় সাংবাদিক ময়ূখ হরমুজ প্রণালি দিয়ে চার দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান

দিনাজপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪ জন গ্রেফতার

দিনাজপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে ৪ জন গ্রেফতার

দিনাজপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে একই পরিবারের ৪ জনকে আটক করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার রাত ১১টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আহসান-উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলার বিরল উপজেলার কিশোরীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২জন শিশুসহ ৪ জন বাংলাদেশী নাগরিককে বিজিবি টহল দলের সদস্যরা আটক করেছে।

আটককৃতরা হলো, মো. আকরামুজ্জামান (৪২), মোছা. সেলিনা বেগম (৩৫), মোঃ আব্দুল্লাহ আল নাজিব (১৪) ও তাবাসসুম পারভিন (৯), তারা একই পরিবারের সদস্য। তাদের বাড়ি জেলার  বিরল উপজেলার কামারপাড়া গ্রামে।

বিজিবি সূত্রটি জানায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৩ জনকে আজ বুধবার বিরল থানায় সোপর্দ করা হবে। একজনের ৯ বছর বয়স হওয়ায় তার চাচার কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।